স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ জুলাই ২০২৩, ১০:৩৪
থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিলের ৪২তম সাধারণ সভায় অংশগ্রহণের পর দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার দেশে ফেরার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭ সাল) ভোট দেন সেনাপ্রধান। এছাড়াও বিভিন্ন দেশের ক্রীড়া নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। এ সময় পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিষয়ে তিনি তাদের সঙ্গে আলোচনা করেন।
এর আগে ৭ জুলাই চারদিনের সফরে থাইল্যান্ডে যান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com