shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

পবিত্র আশুরা ২৯ জুলাই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জুলাই ২০২৩, ১২:১৫

.
.

দেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২৯ জুলাই শনিবার আশুরা পালিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২০ জুলাই থেকে মুহাররম মাস গণনা শুরু হবে।

ইসলাম ধর্মমতে, কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মরণে আশুরা বিশ্বের মুসলমান ধর্মাবলম্বীদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।

প্রসঙ্গত, হিজরি সালের প্রথম মাসের ১০ তারিখ বা আশুরা বাংলাদেশে সরকারি ছুটির দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।