স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৫ জুলাই ২০২৩, ১১:০৪
নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সোমবার তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের স্থলাভিষিক্ত হয়েছেন। নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়।
নৌপ্রধানের কার্যালয়ে কমান্ড হস্তান্তর ও গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, সকল আঞ্চলিক কমান্ডাররা, ডকইয়ার্ড ও শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালকরা এবং ঊর্ধ্বতন নৌ কর্মকর্তারা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com