shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণ গেল, হাসপাতালে ২২০২ নতুন রোগী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুলাই ২০২৩, ২৩:৩৬

.
.

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০ জনের মৃত্যু হয়েছে।তাদের নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ২৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২০২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ২৬ জুলাই একদিনে দুই হাজার ৬৫৩ জন হাসপাতালে ভর্তি হন, যা এক দিনে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে যে দুই হাজার ২০২ জন রোগী ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১৪৩ জন ও ঢাকার বাইরের এক হাজার ৫৯ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।