স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ আগস্ট ২০২৩, ১২:২৭
তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির মধ্যে রাজনৈতিক শিষ্টাচার নেই। যার কারণে অন্য দলের রাজনৈতিক শিষ্টাচার তারা বোঝে না। আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার আছে বলেই আপ্যায়ন হয়, ডিভিশন দেওয়া হয়। বিএনপি তো একটা সন্ত্রাসী দল। তারা কানাডার আদালতে পঞ্চমবারের মতো সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত। কদিন আগে বিএনপির একজন কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলো কিন্তু কানাডার আদালত তাদের সন্ত্রাসী দল হিসেবে রাজনৈতিক আশ্রয় বাতিল করেছে।’
মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ টেলিভিশন রংপুর উপকেন্দ্র পরিদর্শনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বিএনপি মহাসচিবের একটি মন্তব্যের প্রেক্ষিতে বলেন, বিএনপি খেলা শুরুর আগেই বোল্ড আউট হয়েছে। তারা ঢাকা দখল নিতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাদের নেতাকর্মী পালিয়েছে।
তিনি রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা বিষয়ে বলেন, প্রধানমন্ত্রীর জনসভা পরিণত হবে জনসমুদ্রে। গোটা রংপুর শহর হবে জনসভার শহর।
বাংলাদেশ টেলিভিশন রংপুর উপকেন্দ্র পরিদর্শনের আগে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com