shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

তারেক-জোবায়দা দেশে এসে আপিল করবেন: আইনজীবী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ আগস্ট ২০২৩, ১১:২০

.
.

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও তথ্য গোপনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এ রায় দেন। তবে এ রায়কে সরকারের ফরমায়েশি রায় বলছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

আইনজীবী মাসুম আহমেদ তালুকদার বলেন, এটা একটা রাজনৈতিক সাজা। সরকারের ফরমায়েশি রায়। তারেক রহমান ও জোবায়দা রহমান এ মুহূর্তে বাংলাদেশে নেই। আদালতে ছিলেন না। আমরা এ মামলায় এ দেশের আইন অনুযায়ী একদিন আপিল করবো এবং সেই আপিলে প্রমাণ করে ছাড়বো সরকারের ফরমায়েশি রায়।

তিনি বলেন, তারেক রহমান ও জোবায়দা রহমান বাংলাদেশে আসবেন। ওনারা আসার সঙ্গে সঙ্গে আমরা এ মামলায় আপিল করবো। ওনারা বাংলাদেশে নেই, তাই আপাতত আমরা আপিল করবো না।

এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল, মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।