shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

পানিবন্দি দুর্গত মানুষদের জরুরি খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রেখেছে নৌবাহিনী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ আগস্ট ২০২৩, ১৮:৫১

.
.

কক্সবাজারের পেকুয়ায় অতিবৃষ্টি এবং সমুদ্রের জোয়ারে প্লাবিত পানিবন্দি স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষদের ত্রাণ ও খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০-০৮-২০২৩) কক্সবাজারের পেকুয়ায় পানিবন্দি স্থানীয় দরিদ্র ও অসহায় ৩০০০ পরিবারকে ত্রাণ সামগ্রী ও ১০০০ পরিবারকে রান্না করা খাবার প্রদান করা হয়। 

খাদ্য সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ৭ দিনের চাল, আটা, ডাল, ছোলা, লবণ, মুড়ি, চিড়া, স্যালাইন, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী ও রান্নার অনুপযোগী পরিবারের মাঝে প্যাকেটজাত (রান্না করা) খাবার প্রদান করা হয়। 

এছাড়া স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী পেকুয়াস্থ নতুন সাবমেরিন ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা’ সকল ধরনের সহায়তা প্রদান করছে। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।