স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ আগস্ট ২০২৩, ১২:২৭
স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার মেয়ে ছোট মেয়ে মির্জা সাফারুহ সঙ্গে গেছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা ফখরুল জানান, নতুন করে তার শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে।
তিনি আরও জানান, আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসকের কাছ থেকে স্ত্রী রাহাত আরা বেগমের সময় নেওয়া ছিল। সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে তার। তাই তিনিও সিঙ্গাপুরে চিকিৎসা নেবেন।
দেশবাসী এবং দলীয় নেতা কর্মীর কাছে এ জন্য তিনি দোয়া চেয়েছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com