shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৩

.

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ও শাহজালাল বিমানবন্দর গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুদ রানা গত ২ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে জানান, বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখার কাছে শুল্ক বিভাগের গুদামের মূল্যবান পণ্যসামগ্রী রাখার একটি স্টিলের আলমারির লক ভাঙা বলে দেখতে পান তিনি। পরের দিন রবিবার বিষয়টি জানাজানি হয়।

পরে বিমানবন্দরের কাস্টম হাউজের নিজস্ব গুদামে দিনভর গণনা শেষে ৫৫ কেজি স্বর্ণ চুরির বিষয়ে নিশ্চিত হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়। তার আগে আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুরো ঘটনা তদন্তের জন্য যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করে ঢাকা কাস্টমস হাউজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।