shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে সেলফি তুললেন তথ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৬

.

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ ঢাকা ত্যাগের আগে তার পুরো সফরের সঙ্গী তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সেলফি তুলেছেন। 

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা ত্যাগের আগে তুরাগ নদীতে নৌকা ভ্রমণ করেন প্রেসিডেন্ট ম্যাখোঁ। ভ্রমণ শেষে তিনি হাছান মাহমুদের সঙ্গে সেলফিতে অংশ নেন। এ সময় মন্ত্রীকে সেলফি তুলতে প্রেসিডেন্ট নিজে সাহায্য করেন।

ফ্রান্সের প্রেসিডেন্টের মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে ইম্যানুয়েল ম্যাখোঁর আগমন থেকে বিদায়সহ সব অনুষ্ঠানে তার সঙ্গী ছিলেন তথ্যমন্ত্রী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সেলফিতে রয়েছেন। 

দুদিনের সফরে রোববার সন্ধ্যায় এসে প্রেসিডেন্ট ম্যাখোঁ রাষ্ট্রীয় নৈশভোজের পর রাজধানীর ধানমন্ডিতে শিল্পী রাহুল আনন্দের সঙ্গীতালয়ে যান। সোমবার সকালে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ফ্রান্সের ২৫তম প্রেসিডেন্ট। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।