shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

কৃষি মার্কেকে অগ্নিকাণ্ড : উদ্ধার কাজে বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০০

.

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর ২০২৩) রাত আনুমানিক ০৪৪০ ঘটিকায় আগুনের সূত্রপাত ঘটে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে বাংলাদেশ বিমান বাহিনীর একটি অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল তাৎক্ষণিক অগ্নিনির্বাপণ যান ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে আনুমানিক ০৬৩০ ঘটিকায় উপস্থিত হয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সাথে একযোগে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম শুরু করে। 

উক্ত অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর সর্বমোট ০৩ টি ইউনিট ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ১৭ টি ইউনিট এর পাশাপাশি বাংলাদেশ সেনা এবং নৌবাহিনীসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টায় আনুমানিক ০৯২৫ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর ০৫ জন কর্মকর্তা, অন্যান্য পদবির ৮৬ জন বিমানসেনা ও বেসামরিক কর্মচারী (ফায়ার ফাইটার ও লস্কর ফায়ার ফাইটার) সহ সর্বমোট ৯১ জন বি বা সদস্য সক্রিয়ভাবে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি উৎসুক জনতার ভীড় নিয়ন্ত্রণ করে। সফলভাবে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা শেষে বাংলাদেশ বিমান বাহিনীর উদ্ধারকারী দল আনুমানিক ১২৪৫ ঘটিকায় স্ব-স্ব ঘাঁটিতে প্রত্যাবর্তন করে।

ইতঃপূর্বে, বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল ঢাকা ও ঢাকার বাহিরে দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত অগ্নিকান্ডে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সাথে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম যৌথভাবে সাফল্যের সাথে পরিচালনা করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।