shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

নাটোর-৪ আসনে নৌকার মাঝি সিদ্দিকুর রহমান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৭

.

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে নমিনেশন দেয়ার সিদ্ধান্ত হয়।

মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

সিদ্দিকুর রহমান নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক। এছাড়া তিনি বড়াইগ্রাম উপজেলার বর্তমান চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

এর আগে, নাটোর-৪ আসনের উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন চেয়ে ১৭ জন নেতা মনোনয়ন ফরম কেনেন। গত ৩০ আগস্ট নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে এখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।