shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সেনাপ্রধানের সঙ্গে কাতার আর্মড ফোর্স ডেপুটি চিফ অব স্টাফের সাক্ষাৎ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৯

.

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতার আর্মড ফোর্সেসের ডেপুটি চিফ অফ স্টাফ জেনারেল আবদুল রহমান নাসর আবদুল্লাহ আল-নাসর।

রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সেনাসদর দপ্তরে কাতার আর্মড ফোর্সেসের ডেপুটি চিফ অফ স্টাফ সাক্ষাৎ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরসঙ্গী হিসেবে ডেলিগেশন টিমের অন্য সদস্য ছিলেন কাতারি মিলিটারি ডেকোরেশনস আ্যন্ড মেডেলস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজিজ ঘানেম আল কুবাইসি। এসময় উভয়েই ভ্রাতৃপ্রতিম দুই দেশের আর্মড ফোর্সেসের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রগুলোর ওপরে গুরুত্বারোপ করেন।

জানা গেছে, কাতারি ডেলিগেশন টিম আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালীন সেনাকল্যাণ সংস্থা পরিচালিত বিভিন্ন সামরিক পোশাক তৈরির প্রতিষ্ঠান পরিদর্শন ও বাংলাদেশ থেকে এ জাতীয় পোশাক আমদানির সম্ভাব্যতার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

কাতারি ডেলিগেশন টিমের এ সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আইএসপিআর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।