স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৫
বাংলাদেশে সফররত কাতার সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ (এডমিন) মেজর জেনারেল আব্দুল রহমান আল নাসর রোববার (১৭ সেপ্টেম্বর) বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সফরকালে কাতার সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ (এডমিন) বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে বেস্কিমকো ফেব্রিকস এবং বিএএফ ইউনিফর্ম ও ম্যাডেল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি পরিদর্শন করবেন।
মেজর জেনারেল আব্দুল রহমান আল নাসর একজন সফরসঙ্গীসহ গত ১৬ সেপ্টেম্বর সরকারি সফরে বাংলাদেশে আসেন।
কাতার সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ (এডমিন)-এর এই সফর দুই দেশের বাহিনীদ্বয়ের মধ্যকার সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com