shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৃষ্টিকর্মের মাঝে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন সালাহউদ্দীন জাকী : তথ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২

.

কালজয়ী 'ঘুড্ডি' সিনেমার নির্মাতা, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক একুশে পদকে ভূষিত সৈয়দ সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে এই সৃষ্টিশীল প্রাণের শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

সংস্কৃতি অনুরাগী তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, একাধারে চলচ্চিত্র নির্মাতা, কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক সৈয়দ সালাহউদ্দীন জাকী তার সৃষ্টিকর্মের মাঝে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।