shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

ঢাকায় কনস্যুলেটকে হাই কমিশনে উন্নীত করবে সিঙ্গাপুর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৫

.

সিঙ্গাপুর সরকার ঢাকায় তাদের কনস্যুলেটকে হাইকমিশনে উন্নীত করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার নিউইয়র্কে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বালাকৃষ্ণান এই আশ্বাস দেন।

ঢাকায় পূর্ণাঙ্গ মিশন প্রতিষ্ঠার সিঙ্গাপুর সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই পদক্ষেপ উভয় দেশের জন্যই লাভজনক হবে। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।’

ড. মোমেন বাংলাদেশে বিশেষ করে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরও বিনিয়োগের জন্য সিঙ্গাপুর সরকারের প্রতি আহ্বান জানান।

দুই মন্ত্রী বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।