shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

রাস্তায় সন্ত্রাসীর গুলিতে আহত ভুবন মারা গেছেন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০

.

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত মোটরসাইকেলআরোহী ভুবন চন্দ্র শীল মারা গেছেন। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুলিতে আহত হওয়ার পর ভুবন চন্দ্র শীলকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। 

ভুবন চন্দ্র শীলের শ্যালক পলাশ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের সামনের রাস্তায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ ওরফে মামুনের প্রাইভেটকার লক্ষ্য করে এলোপাথারি গুলি করে একদল সন্ত্রাসী। ওই পথে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ভুবন শীল। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।