স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৩
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের দেশে তথ্য প্রাপ্তির কৌশলের বিষয়টি ঠিক নয়। অফিস আদালতে যারা তথ্য পাওয়ার জন্য নানা উপায় অবলম্বন করেন সেটা অন্যায়। অনেককে দেখা যায় সচিবালয়ে যে ফাইল এদিক থেকে ওদিকে নিয়ে যায়—এমন মানুষ বা ক্লার্কের (পিওন) সঙ্গে সখ্যতা তৈরি করে মোবাইলে ছবি তুলে নেয়। এভাবে তথ্য নেওয়া অপরাধ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের তথ্য কমিশন ভবনে আয়োজিত ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশে তথ্য অধিকার আইন আছে, যে কেউ তথ্য চাইতে পারে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ২০০৮ সালে আমাদের ইশতেহারে দুটি বিষয় উল্লেখ করেছিলাম, তথ্য অধিকার আইন ও জনগণের সামনে ডিজিটাল বাংলাদেশের ধারণা। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি। ইশতেহার প্রণয়নের সময় দল ও দলের বাইরে অনেকেই এই দুই বিষয় নিয়ে সন্দিহান ছিলেন।
ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দেশে গত ১৩/১৪ বছরে যত অস্থিরতা তৈরি হয়েছে, সেগুলোর ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে করা হয়েছে। এতে মানুষ হত্যার শিকার হয়েছে। রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল করা হয়েছে।
প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ অনেকে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com