shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৬

.

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ফের সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে সিসিইউতে থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে দ্রুত কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে রাতে আবার তাকে কেবিনে নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, সিসিইউতে ম্যাডাম থাকতে চান না। কারণ ওখানে তার ব্যক্তিগত স্টাফরা কেউ যেতে পারেন না। ফলে, তিনি কারো সঙ্গে কথাও বলতে পারেন না। যে কারণে সিসিইউতে নেওয়া হলেও তিনি কেবিনে আসার জন্য অস্থির হয়ে পড়েন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা খারাপ হলে বিকেলের দিকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। পরে রাতে একটু ভালো বোধ করলে তাকে আবার কেবিনে ফিরিয়ে নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে তাকে। গত বছরের জুনে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। 

মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি ও তিনি লিভার সিরোসিসে আক্রান্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।