shopner bd
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

২০২৫ সাল পর্যন্ত এমআরপি রি-ইস্যু করতে পারবেন প্রবাসীরা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ অক্টোবর ২০২৩, ১৫:৫৯

.

প্রবাসী বাংলাদেশিরা ২০২৫ সাল পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রি-ইস্যু করতে পারবেন। সম্প্রতি ২০২৫ সাল পর্যন্ত এমআরপি রি-ইস্যু চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে সিনিয়র সচিব এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে যুক্তরাষ্ট্রসহ যেসব বৈদেশিক মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে, সেসব মিশনে ই-পাসপোটের পাশাপাশি এমআরপি রি-ইস্যু কার্যক্রম ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

২০১৫ সালের ২৪ নভেম্বর এমআরপি পাসপোর্ট চালু করে সরকার। অত্যাধুনিক ই-পাসপোটের্র যুগে প্রবেশ করে ২০২০ সালের ২২ জানুয়ারি। এর কয়েক মাসের মধ্যে এমআরপি ইস্যু ও রি-ইস্যু কার্যক্রম বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, ই-পাসপোর্টে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করায় বিপাকে পড়েন প্রবাসীরা। বিদেশে থাকার কারণে তাদের অনেকেই এনআইডি করতে পারেননি। তাই চলতি বছর শুরু হয় এমআরপি রি-ইস্যু।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস গত ১৬ আগস্ট এমআরপি রি-ইস্যু কার্যক্রমের মেয়াদ বাড়াতে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে এমআরপি রি-ইস্যু কার্যক্রমের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।