shopner bd
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

৯২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে জনবল নেবে সেনাবাহিনী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ অক্টোবর ২০২৩, ১২:৩৪

.

৯২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে জনবল নেবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, আইএসএসবি পরীক্ষা, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি ধাপের মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে। নির্বাচিত যোগ্য প্রার্থীদের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তিন বছরের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ শেষে কমিশন দেওয়া হবে। 
 
আবেদন করতে হবে অনলাইনে (https://joinbangladesharmy.army.mil.bd) ২১ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে।
 
প্রার্থীর বয়স হতে হবে ১ জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছর।  তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর।
 
শিক্ষাগত যোগ্যতা
১. জাতীয় মাধ্যম : এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫.০০ ও অন্যটিতে ন্যুনতম জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
২. ইংরেজি মাধ্যম : ‌‌‌‌‌‌‌‌‌‌'ও‌' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
 
অথবা, '‌‌‌‌‌‌‌‌‌‌ও'‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
৩. সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য‍: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।
৪. ২০২৩ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২৩ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/'এ' লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি'তে অংশগ্রহণ করতে পারবেন।
 
উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।
উল্লেখ্য, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে এসএসসি ও  এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
 
ন্যূনতম শারীরিক যোগ্যতা
শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
ওজন* ৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড) ৪৬ কিলোগ্রাম (১০০ পাউন্ড)
বুক স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি
* উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।
 
প্রার্থীর ধরণ 
সাধারণ : ১২ ক্যাডেট কলেজ, এমসিএসকে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাটাগরী ব্যতিত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
ক্যাডেট কলেজ : শুধুমাত্র ১২ ক্যাডেট কলেজ এর আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
 
এ ক্ষেত্রে প্রার্থীকে ক্যাডেট নাম্বার, ব্যাচ নাম্বার এবং ক্যাডেট কলেজের নাম উল্লেখ করতে হবে।
এমসিএসকে প্রার্থী : শুধুমাত্র মিলিটারী কলেজিয়েট স্কুল, খুলনা (এমসিএসকে) এর আবেদনকারী প্রার্থীগণ এমসিএসকে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে এমসিএসকে নাম্বার, ব্যাচ নাম্বার উল্লেখ করতে হবে।
বিএনসিসি প্রার্থী : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের আওতাধীন ০৫টি রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে বিএনসিসি ক্যাডেট নাম্বার এবং রেজিমেন্ট এর নাম উল্লেখ করতে হবে।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী (Serving Sainik) : বর্তমানে যে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনীতে (সেনা/নৌ/বিমান বাহিনী) কর্মরত আছেন শুধুমাত্র সে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে সৈনিক নাম্বার, বর্তমানে কর্মরত ইউনিটের নাম এবং যোগদানের তারিখ উল্লেখ করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি : https://joinbangladesharmy.army.mil.bd

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।