shopner bd
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৬৭ সদস্যের ঢাকা ত্যাগ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ অক্টোবর ২০২৩, ১২:১৪

.

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদানে (আনমিস) নিয়োজিত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-৯ এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৬৭ জন সদস্যের একটি দল ঢাকা ছেড়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বিমানে ত্যাগ করেছে। কন্টিনজেন্টটি বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-৮ এর প্রতিস্থাপক হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবে।

আইএসপিআর জানিয়েছে, জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানের প্রত্যন্ত এলাকায় নিত্য প্রয়োজনীয় জ্বালানী, খাদ্য সামগ্রী, ঔষধপত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান করছে। এছাড়া নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণে স্থানীয় জনগণকে সহায়তা প্রদান করছে। এ কন্টিনজেনটি সেখানে আহত সামরিক-অসামরিক ব্যক্তিদের উদ্ধার ও জরুরি চিকিৎসা সেবা প্রদানসহ ডুবুরী সহায়তা প্রদানের কাজ করছে।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গত দুই দশকেরও বেশী সময় ধরে নৌবাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। দক্ষিণ সুদান ছাড়াও লেবানন এর ভূ-মধ্যসাগরে উপমহাদেশের মধ্যে একমাত্র মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ নিয়োজিত রয়েছে। নৌবাহিনীর এই গর্বিত অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।