shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষের প্রভাব বাংলাদেশে পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ অক্টোবর ২০২৩, ২০:৫৯

.

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘর্ষ বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেটের শিবের বাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্যের কোনো সম্পর্ক নেই। আমরা তাদের স্বীকৃতি দেয়নি। চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব ধাক্কা খাবে। সেই ধাক্কায় কিছু অসুবিধা হতে পারে।

তিনি আরও বলেন, আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল দুটি আলাদা রাষ্ট্র না হলে সেখানে শান্তি আসবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।