shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

কোর অব সিগন্যালস্ রিক্রুট ব্যাচ-২০২৩ এর ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ অক্টোবর ২০২৩, ১১:২৯

.

কোর অব সিগন্যালস্ রিক্রুট ব্যাচ-২০২৩ এর ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠান আজ বুধবার (১৮-১০-২০২৩) সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুল, যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, এসপিপি, এনডিইউ, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। আজকের এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে কোর অব সিগন্যালস্ এর ৫৯৭ জন রিক্রুট (পুরুষ ৫৬৯ জন ও মহিলা ২৮ জন) বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ¦ল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযুগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহবান জানান। সেইসাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ ছাড়াও অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।