shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

নভেম্বর সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ অক্টোবর ২০২৩, ১১:৫৭

.

ইসলামে নারী বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে নভেম্বরের শুরুতে সৌদি আরব সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামী ৬-৮ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কূট‌নৈ‌তিক সূত্র জানায়, ফিল‌স্তি‌ন ইস্যুতে গত বৃহস্পতিবার গণভব‌নে ঢাকায় নিযুক্ত ইসলামী সহ‌যোগী সংস্থার (ওআইসি) দূত‌দের নি‌য়ে বৈঠ‌ক ক‌রেন প্রধানমন্ত্রী।

বৈঠ‌কে যোগ দি‌তে এসে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেপ আল দুহাইলান প্রধানমন্ত্রী‌কে আগামী ৬ থে‌কে ৮ ন‌ভেম্বর জেদ্দায় অনু‌ষ্ঠেয় স‌ম্মেল‌নে যোগ দি‌তে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। সরকারপ্রধান স‌ম্মেল‌নে যাওয়ার বিষ‌য়ে সম্ম‌তি জা‌নি‌য়ে‌ছেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র বল‌ছে, ওই স‌ম্মেল‌নে যোগ দি‌তে আগামী ৬ ন‌ভেম্বর জেদ্দায় যে‌তে পা‌রেন প্রধানমন্ত্রী। জান‌তে চাইলে মন্ত্রণাল‌য়ের এক দায়িত্বশীল কর্মকর্তা ব‌লেন, এ বিষয়ে আমা‌দের কা‌ছে এখনও চূড়ান্ত কাগজপত্র আসেনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।