shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সংলাপ হতে পারে রাজনৈতিক দলের সঙ্গে, সন্ত্রাসীদের সঙ্গে নয়: তথ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ নভেম্বর ২০২৩, ১৪:২১

.

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে; কিন্তু কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার সকালে জেলহত্যা দিবস উপলক্ষ্যে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে ২৮ অক্টোবর। সন্ত্রাসী দলের সঙ্গে কোনো সংলাপের প্রশ্নই নেই। বিএনপির কথা চোর-ডাকাতের চেয়েও জঘন্য।’

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘বিএনপি এখন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা জনসম্পদের ওপর হামলা করছে। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সন্ত্রাসী দলকে নির্মূল করা হবে।’

বিএনপি-জামায়াতের তাণ্ডবের নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। যে সাংবাদিকদের পিটিয়েছে তারা বেশিরভাগই তাদের নিউজ কাভার করত। তারাও রক্ষা পায়নি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।