স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৩ নভেম্বর ২০২৩, ১৪:৪২
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে অতিরিক্ত শক্তি প্রয়োগ ও খেয়ালখুশিমতো গ্রেপ্তার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকারের প্রতি সম্মান দেখার তাগিদ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।
শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় এগিয়ে যেতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার রিপোর্টে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। ওই সহিংসতায় কমপক্ষে ৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। তিনি সহিংসতা থেকে বিরত থাকতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি জোর দিয়ে বলেন, অতিরিক্ত শক্তি প্রয়োগ বা খেয়ালখুশিমতো গ্রেফতার করা উচিত নয়। মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিতে সব পক্ষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com