shopner bd
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

রাজধানীতে ৪০ মিনিটে তিন বাসে আগুন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ নভেম্বর ২০২৩, ২১:৪৫

.

রাজধানীতে পৃথক পৃথক স্থানে ৪০ মিনিটের ব্যবধানে তিনটি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন রাইজিংবিডিকে বলেন, কল্যাণপুর, আরামবাগ ও মতিঝিলে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে।

জানা গেছে, শনিবার রাত ৮টা ২০ মিনিটে মতিঝিল নটরডেম কলেজের সামনে, সাড়ে ৮টার দিকে গাবতলী সংলগ্ন কল্যাণপুর বাসস্ট্যান্ডে এবং রাত ৯টায় মতিঝিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর ও আশপাশের স্টেশন থেকে একাধিক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
 
এদিকে আগুনের খবরের পর পর ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ, র‌্যাব ও সরকারের বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করছে। প্রাথমিকভাবে তারা সন্দেহ করছেন, অবরোধ আহ্বানকারীরাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।