shopner bd
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

সিঙ্গাপুর গেলেন সেনাবাহিনী প্রধান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ নভেম্বর ২০২৩, ২০:১৬

.

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি সরকারি সফরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে আগামী ১৪-১৫ নভেম্বর ২০২৩ তারিখে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসেবে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ) এর জেনারেল এ্যাসেম্বলী-২০২৩ এ যোগদান করবেন এবং সিজিএফ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট প্রদান করবেন।

উল্লেখ্য, উক্ত এ্যাসেম্বলী’তে বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। এছাড়াও, সেনাবাহিনী প্রধান সেখানে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্কশপ অ্যান্ড রিজিওনাল মিটিং’ ও ‘প্রেজেন্টেশন অ্যান্ড প্রি এ্যাসেম্বলী ডিসকাশন’ এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি বিভিন্ন দেশ হতে আগত জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৬ নভেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।