shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

ডোনাল্ড লুর চিঠির জবাবে যা জানাল আওয়ামী লীগ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ নভেম্বর ২০২৩, ১৯:৪৬

.

আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক সংসট নিরসনে নিঃশর্ত সংলাপের আহ্বান জানিয়ে বড় তিন রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু। বিএনপির পর এবার তার চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের মার্কিন হাইকমিশনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে চিঠির জবাব নিয়ে যান দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

তিনি বলেন, গত ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর একটি চিঠি হস্তান্তর করেন। পরবর্তী সময়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, যথাসময়ে চিঠির উত্তর দেওয়া হবে।

এ আরাফাত বলেন, ডোনাল্ড লুর চিঠির প্রত্যুত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষে আমি আ্যকটিং ডেপুটি চিফ অব মিশন মি. আর্টুরো হাইন্সের কাছে চিঠি হস্তান্তর করেছি।

চিঠির বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, পরে জানানো হবে।

এর আগে গত সোমবার বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দেন ডোনাল্ড লু। চিঠি পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত পিটার হাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।