shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের সভা উদ্বোধন করলেন সেনাপ্রধান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ নভেম্বর ২০২৩, ২৩:১৯

.

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন (FIG) এর কার্যনির্বাহী কমিটির ২২তম সভার উদ্বোধন আজ বুধবার (২২ নভেম্বর ২০২৩) হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। এ সময় সেনাবাহিনী প্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত জিমন্যাস্টিকস ফেডারেশনের প্রতিনিধিগণের সাথে ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। 

উল্লেখ্য, সভাটি আগামী ২৩ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

উক্ত সভায় বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন ও আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, ক্রীড়া সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।