shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

৩০ দিনে সারাদেশে ২০৯টি যানবাহনে অগ্নিসংযোগ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ নভেম্বর ২০২৩, ২৩:৪২

.

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতা ও এর পরবর্তী সময়ে হরতাল এবং অবরোধ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্নস্থানে নানা সময় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ২৮ অক্টোবর থেকে আজ রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত ৩০ দিনে সারাদেশে ২০৮টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

দুর্বৃত্তদের লাগানো এসব অগ্নিকাণ্ডের মধ্যে যানবাহন ছাড়াও কয়েকটি স্থাপনা রয়েছে।

রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৬ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ৩টি যানবাহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এরমধ্যে ঢাকা সিটিতে ১টি, কুমিল্লার দাউদকান্দিতে ১টি ও বরিশাল বিভাগে ১টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় ২টি বাস ও ১টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ও ৩০ জন জনবল কাজ করেছে।

শাহজাহান শিকদার বলেন, ২৮ অক্টোবর থেকে আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০৮টি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।