shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

বিএনপি অরাজকতা করলে জনগণ প্রতিহত করবে : তথ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ ডিসেম্বর ২০২৩, ২৩:০৮

.

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যদি মানববন্ধনের নামে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করে, তাহলে জনগণ তা প্রতিহত করবে এবং আওয়ামী লীগ জনগণের পাশে থাকবে।

রোববার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মানবাধিকার লঙ্ঘন করছে। তারা হরতাল অবরোধের নামে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সর্বপ্রথম মানবাধিকার লঙ্ঘন করছে বলে জানান তিনি।

ফিলিস্তিনে মানবাধিকার ভূলুণ্ঠিত করার পক্ষপাতিত্বের দেশের মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের মানবাধিকার নিয়ে বিবৃতি দেওয়া সংগঠনগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপির মতো তারাও গর্তে ঢুকে গেছে। সাংস্কৃতিক মানুষদের ঐক্যবদ্ধ হয়ে পেট্রলবোমা হামলাকারীর বিরুদ্ধে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।