স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১০ ডিসেম্বর ২০২৩, ২৩:১৫
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১০-১২-২০২৩) শহিদগণের মাজারে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন।
এছাড়া বাদ যোহর খুলনা নৌ অঞ্চলের সকল মসজিদে মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় খুলনা নৌ অঞ্চলের কর্মকর্তা ও নৌ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com