shopner bd
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মঙ্গলবার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ ডিসেম্বর ২০২৩, ২৩:৪০

.

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সারাদেশে পালিত হবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন। এদিন দেশের প্রায় ২ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ প্লাস ক্যাপসুল দেয়া হবে।

সোমবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় মহাখালীতে নিপসম অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

উল্লেখ্য, বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুইবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে আসছে। যে কারণে বর্তমানে ভিটামিন এ এর অভাবজনিত রাতকানা রোগের প্রার্দুভাব কমে আসছে বলে দাবি সরকারের। তথ্য বলছে রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা ৪ শতাংশও নেই বললে চলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।