shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

সমাজের গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে সেনা পরিবার কল্যাণ সমিতি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ ডিসেম্বর ২০২৩, ২৩:৪৪

.

বাংলাদেশ সেনাবাহিনীর সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস) এর পৃষ্ঠপোষক, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জলসিঁড়ি এলাকায় সমাজের গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ২৫০০টি কম্বল বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সেনা পরিবার কল্যাণ সমিতির এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

এছাড়াও, এ ধরণের মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য সেনা পরিবার কল্যাণ সমিতির সকল সদস্যাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সেনা পরিবার কল্যাণ সমিতির বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী শীতার্ত গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী, কেন্দ্রীয় প্রয়াস এর সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী, সেপকস ঢাকা অঞ্চলের সভানেত্রী, জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া এর সহধর্মিনী, সেপকস ঢাকা অঞ্চলের পরিচালনা পর্ষদের সকল সদস্যগণ, অফিসারগণ, অন্যান্য পদবির সেনাসদস্যগণ, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।