স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০৫
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও আংশিক বোয়ালখালী) আসনে ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের অ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাতে আসনটির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব ফলাফল ঘোষণা করেন।
আসনটিতে জাতীয় পার্টির মুসা আহমেদ রানা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ২০৬ ভোট , তৃণমূল বিএনপির খোরশেদ আলম সোনালি আঁশ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৩১ ভোট, ইসলামিক ফ্রন্টের আহমদ রেজা চেয়ার প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৯০ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোরশেদ আলম একতারা প্রতীকে ১ হাজার ১৩০ ভোট পেয়েছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com