shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

সেনাবাহিনী প্রধান এর নির্দেশনায় ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ জানুয়ারি ২০২৪, ২৩:২২

.

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর নির্দেশনায় আজ মঙ্গলবার (০৯ জানুয়ারি ২০২৪) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, এসপিপি, এনডিইউ, পিএসসি খুলনার শেখ আবু নাছের স্টেডিয়ামে ১,০০০ জন, গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় ৮০০ জন এবং নড়াইল জেলার করফায় ৯০০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এছাড়া, তিনি অত্র ডিভিশন কর্তৃক খুলনা ও নড়াইল জেলায় পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইন এ অসহায় ও দুঃস্থ মানুষদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। প্রতি বছরের ন্যায় এ বছরও, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সেনাসদস্যগণ।

ভবিষ্যতেও, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ৫৫ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে জিওসি আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।