shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

পররাষ্ট্রমন্ত্রীকে সুইজারল্যান্ড আ.লীগের শুভেচ্ছা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জানুয়ারি ২০২৪, ২১:৩৫

.

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় ড. হাছান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সুইজারল্যান্ড আ.লীগের পক্ষে সহ সভাপতি জাহানারা বাসার। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তিনি।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে সুইজারল্যান্ড আ.লীগের সহ সভাপতি জাহানারা বাসারের নেতৃত্বে অন্যান্য সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় শেষে জাহানারা বাসার সাংবাদিকদের বলেন, আমাদের দেশ এগিয়েছে অনেক। ডিজিটাল বাংলাদেশ গড়ার পর এখন আমাদের লক্ষ্য হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। সরকারের এই ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আরও এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, এ সরকার বর্তমানে দেশকে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ অর্জন করতে সক্ষম হয়েছে। সরকারের অগ্রযাত্রায় আমরা সুইজারল্যান্ড আ.লীগের পরিবার সবসময় পাশে ছিল এবং আগামীতেও থাকবে।  

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুইজারল্যান্ড আ.লীগের সদস্য আমজাদ হোসেন, মনির ইসলাম, কামাল আহমেদসহ আরও অনেকে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হন হাছান মাহমুদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।