shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সংসদের হুইপ হচ্ছেন মাশরাফীসহ ৫ জন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জানুয়ারি ২০২৪, ২৩:৫৬

.

দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পাচ্ছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজাসহ ৫ জন।

সোমবার (২২ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানিয়েছে সংসদ সচিবালয় সূত্র। 

১০ জানুয়ারি সংসদ সদস্যেদের শপথের দিন ক্ষমতাসীন দল থেকে জানানো হয়েছিল, চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। এছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।

নতুন মুখ হিসেবে মাশরাফী ছাড়া আরও আছেন নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।