shopner bd
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩২
×

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ জানুয়ারি ২০২৪, ২৩:৫২

.

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেম্স) এর আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২৩ ও ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেম্স) এর খেলার মাঠে অনুষ্ঠিত হয়। 

২৪ জানুয়ারি ২০২৪, বুধবার উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এবং শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেম্স) এর পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকার, ওএসপি, জিইউপি, বিপিপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান এবং পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় মার্কারী হাউজ ১০ টি স্বর্ণ, ০৬ টি রৌপ্য ও ০৫ টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং জুপিটার হাউজ ০৯ টি স্বর্ণ, ০৯ টি রৌপ্য ও ০৭ টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। ভেনাস হাউজের আয়ান জামান এ বছর ০৩ টি স্বর্ণ পদক পেয়ে শ্রেষ্ঠ এ্যাথলেট হিসেবে বিবেচিত হন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।