shopner bd
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

শেখ হাসিনাকে ফিলিপাইনের প্রেসিডেন্টের অভিনন্দন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৩

.

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস আইআর।

শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কোস লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আপনি পুনরায় নির্বাচিত হওয়ায় ফিলিপাইন সরকারের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

তিনি বলেন, ফিলিপাইন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্বের জন্য নতুনভাবে প্রতিশ্রুতিবদ্ধ অন্যান্য দেশগুলোর সঙ্গে যোগ দেয়। কারণ, আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং উভয় দেশের জনগণের স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো খুঁজে বের করার জন্য আমাদের ইচ্ছাকে পুনর্ব্যক্ত করছি।’

ফিলিপাইনের প্রেসিডেন্ট এই বলে শেষ করেন, ‘আমি আপনার সাফল্য কামনা করি, কারণ আপনি আপনার দেশকে আরও অব্যাহত উন্নয়ন এবং অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য জনগণের রায় পেয়েছেন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।