shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

যে কেউ যেকোনো কনটেন্ট বানাতে পারবেন না: তথ্য প্রতিমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬

.

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ক্লিনফিড ছাড়া যারা ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যে কেউ যেকোনো কনটেন্ট বানাতে পারেন না, দেশের প্রচলিত আইনে তা সমর্থন করে না। দেশে ফেসবুক, ইউটিউবসহ সামাজিকমাধ্যমগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সম্প্রচারমাধ্যমের জন্য আলাদা আইন সংসদীয় কমিটিতে আছে, সবার মতামত নিয়ে তা দ্রুত পাশের উদ্যোগ নেয়া হবে। যা গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও কর্মরতদের সুরক্ষায় কাজে আসবে। গণমাধ্যমকর্মীদের যখন তখন চাকরি থেকে ছাঁটাই করা যাবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।