shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

রমজানে কোনও পণ্যের ঘাটতি হবে না : প্রধানমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫১

.

রমজা‌ন মা‌সে যে পণ্যগু‌লো বে‌শি প্র‌য়োজন হয়, তা পর্যাপ্ত মজুত র‌য়ে‌ছে জা‌নি‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ব‌লে‌ছেন, রমজা‌নে কো‌নও প‌ণ্যের অভাব হ‌বে না।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলন-২০২৪-এ যোগদানের জন্য তার সাম্প্রতিক জার্মানি সফরের ফলাফল সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ সম্পর্কে শেখ হাসিনা বলেন, ছোলা, খেজুর, চিনির মতো পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানির ব্যবস্থা রয়েছে। সুতরাং, এতে কোনও সমস্যা হবে না।

প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি মিউনিখ যান এবং ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন। মিউনিখে অবস্থানকালে শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।