shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

মতিঝিলে আবাসিক হোটেল থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ মার্চ ২০২৪, ১০:৪৭

.

রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে নিউ ইস্টার্ন আবাসিক হোটেল থেকে রঞ্জিত (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।

গতকাল সোমবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ দাস।

তিনি বলেন, গতকাল সোমবার দুপুর ২টার দিকে ওই ব্যক্তি নিউ ইস্টার্ন আবাসিক হোটেলের ৬০৭/সি নম্বর রুমে ওঠেন। পরে হোটেল বয় এবং তার আশপাশের রুমের সহকর্মীরা ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর বিষয়টি পুলিশকে অবগত করে। পরে আমরা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে খাটের ওপর শোয়া অবস্থায় ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পাই। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। রঞ্জিতের বাড়ি রাঙামাটির কোতোয়ালি থানার জিপতলী চেয়ারম্যান পাড়া গ্রামে। তিনি মৃত হেমন্ত লাল চাকমার ছেলে ছিলেন। মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।