shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

নিবন্ধিত অনলাইন পোর্টালই থাকবে : তথ্য প্রতিমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ মার্চ ২০২৪, ১১:৩৪

.

পেশাদার নিবন্ধিত অনলাইন পোর্টালই থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, “কতগুলো অনিবন্ধিত অনলাইন পোর্টাল আছে, যে পোর্টালগুলো বিভিন্ন ধরনের গুজব ছড়ায়। আমরা সেগুলোকে স্ট্রিমলাইন করাচ্ছি। একটা পরিকল্পনা আমাদের আছে। যারা পেশাদার ও নিবন্ধিত আইনগতভাবে সিদ্ধ, সেগুলোই থাকবে এবং চলবে। যাতে করে সবকিছুর মধ্যে একটা জবাবদিহি থাকে এবং একটা শৃঙ্খলা থাকে। যেটা আপনারা (সাংবাদিক) চান, বিভিন্ন সময় আপনারা দাবি করেন।”

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের একটি কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, “দেখুন অনলাইনের মাধ্যমে যেসব গুজব ছড়ায়, সেখানে তো আমি একা পারব না। আমাদের এখানে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী আছেন। আমাদের একসঙ্গেও কাজ করতে হবে। সেগুলো নিয়েও আমরা কাজ করছি।”

ডিসিরা কী ভূমিকা রাখতে পারেন, এমন প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “তারা তো তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত। আমাদের তথ্য পাঠাতে পারেন। প্রান্তিক পর্যায়ে কী ঘটনাগুলো ঘটছে, সেগুলো নিয়ে তারা অ্যাকশনে যেতে পারেন এবং আরও কিছু বিষয় আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ক্ষেত্রে।”

আলী আরাফাত আরও বলেন, “ক্যাবল অপারেটর যারা, তারা অনেক কিছু তাদের মতো কনটেন্ট দিয়ে দেন। অডিয়েন্সের কাছে পৌঁছায়। এখানে সেই কন্টেন্টগুলো আসলে সঠিক কি না, ক্লিন ফিল্ডের যে বিষয়গুলো আছে, সেগুলো যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কি না, এ বিষয়গুলো আমরা তাদের বলেছি দেখার জন্য।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।