shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

এক ঘণ্টায় আগুনে পুড়ল লন্ডন এক্সপ্রেসের ১৪ বাস

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ এপ্রিল ২০২৪, ২৩:৫৬

.

রাজধানীর ডেমরা থানা এলাকার গ্যারেজে লাগা আগুন প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়েছে।

সোমবার (১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে বোনাপাড়ার ধার্মিকপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, ৮টা ৫০ মিনিটে ধার্মিকপাড়ায় বাসের গ্যারেজে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৮টা ৫৯ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীতে সিদ্দিকবাজার থেকে আর তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ৯টা ৪৮ মিনিটে পাঁচ ইউনিটের আগুন নিয়ন্ত্রণে আসে।

গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাসে আগুন ধরে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।