shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

নির্বাচন বর্জন করে বিএনপিনেতারাই দিশেহারা: পররাষ্ট্রমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ এপ্রিল ২০২৪, ০০:২৯

.

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন বর্জন করে বিএনপিনেতারাই দিশাহারা হয়ে আবোল-তাবোল কথা বলা শুরু করেছে।

তিনি বলেন, ভোটে না আসার যে কী যন্ত্রণা, সেটি বিএনপিনেতারা সবাই বুঝতে পারছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময়কালে সাংবাদিককরা বিএনপিনেতা ড. মঈন খানের মন্তব্য ‘বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগ দিশেহারা’ বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী উল্লিখিত কথা বলেন।

এবার উপজেলা নির্বাচন দলীয় প্রতীকবিহীন করার সিদ্ধান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, এবারে নির্বাচন দলীয় প্রতীকবিহীন ও উন্মুক্ত প্রার্থিতায় হবে। এটি নতুন নয়। দলীয় প্রতীকবিহীন উপজেলা নির্বাচন এবারেই প্রথম নয়। আগে উপজেলা নির্বাচনগুলো দলীয় প্রতীকবিহীনই হতো, শুধু গতবারই দলীয় প্রতীকে হয়েছে। নির্বাচনে অবশ্যই অযাচিত হস্তক্ষেপ সমীচীন নয়। মানুষ তাদের পছন্দমতো ভোট দেবে, আমরা কাউকে দলীয় মনোনয়ন দিচ্ছি না।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় দণ্ডিত নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূসের ‘দেশে আইনের শাসন নেই’ মন্তব্য বিষয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন আছে বলেই তিনি দণ্ডপ্রাপ্ত হয়েও আদালতের দেওয়া জামিনে মুক্ত আছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।