shopner bd
সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের মিশর গমন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ এপ্রিল ২০২৪, ১০:৩৭

.

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি তিনজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে আজ শনিবার (২০-০৪-২০২৪) মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান মিশরীয় বিমান বাহিনীর কমান্ডার এর আমন্ত্রণে ২১-২৪ এপ্রিল ২০২৪ তারিখ মিশর সফর করবেন। সফরকালে তিনি কায়রোতে অবস্থিত মিশরীয় বিমান বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করবেন এবং মিশরীয় বিমান বাহিনীর কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান মিশরীয় বিমান বাহিনী কলেজ, কম্ব্যাট ট্রেনিং স্কুল, ২৯২ এয়ার ব্রিগেড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন।

সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফর শেষে ২৫ এপ্রিল ২০২৪ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।