shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সর্তক করল বিমান বাংলাদেশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ এপ্রিল ২০২৪, ১১:০৩

.

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেইজ ও গ্রুপ খুলে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। ফলে বিষয়টি সম্পর্কে সবাইকে সতর্ক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (২৯ এপ্রিল) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো এবং নাম ব্যবহার করে দেওয়া ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বিমান কর্তৃপক্ষের নজরে এসেছে। এ ভুয়া ফেসবুক পেইজ, গ্রুপ ও ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো সম্পর্ক নেই।

বোসরা ইসলাম বলেন, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে ‘পাসপোর্ট চেকার’ পদ উল্লেখ করা হয়েছে। পাসপোর্ট চেকার নামে কোনো পদই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশ করেনি।

সংস্থাটির নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি।

এ কর্মকর্তা আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম এবং লোগো কপিরাইট ও ট্রেডমার্ক নিবন্ধনকৃত। তাই অনুমতি ছাড়া তা ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ভুয়া ফেসবুক পেইজ ও গ্রুপ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ও লোগো ব্যবহার করা অন্যান্য ভুয়া ফেসবুক পেইজ ও গ্রুপের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি মাত্র ফেসবুক পেজ এবং এছাড়া আর কোনো অফিসিয়াল ফেসবুক গ্রুপ নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।